1. admin@kazitvbangla.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
একবার খেলেই বারবার আসতে মন চায়—বাইপাইলে আলিফ কাচ্চির স্বাদে মুগ্ধ ভোজনরসিকরা মানুষের বিপদে ছুটে যান, দুর্যোগে পাশে থাকেন—ধামসোনার ৬ নম্বর ওয়ার্ডে আলোচনায় মতিউর রহমান ভূঁইয়া সম্মেলন সফল করতে কালিয়াকৈরে বাংলাদেশ প্রেসক্লাবের আলোচনা সভা আশুলিয়ায় গৃহকর্মীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, থানায় জিডির পরও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ মির্জা ফখরুলের আসনে হিরো আলমের নির্বাচনী ঘোষণা বিয়ের প্রলোভনে সংসার ভাঙার অভিযোগ, নুর আলমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় আলোচনায় কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় আলোচনায় কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান কালিয়াকৈর পৌরসভা ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলোচনায় শীর্ষে, মোঃ আজিজুল ইসলাম (আজিজ ) আগামী পৌরসভা নির্বাচনকে ঘিরে আলোচনায় শীর্ষে মোঃ সাইফুদ্দিন আহমেদ।

ঢাকা উদ্যান এলাকায় সন্ত্রাসী হামলার অভিযোগ; থানার সহযোগিতা না পাওয়ার দাবি ভুক্তভোগীর

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

যুবায়ের চৌধুরীঃ (স্টাফ রিপোর্টার)

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় সন্ত্রাসী গ্যাংয়ের তৎপরতা ও পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রায়হান ও তার পরিবার বর্তমানে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১২টার দিকে ফজলে রাব্বি ও অ্যাডভোকেট শান্তের নেতৃত্বাধীন একটি গ্যাং দেশীয় অস্ত্রসহ রায়হানের বাসায় অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাসার সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

প্রাণভয়ে রায়হান ছাদ দিয়ে পাশের একটি ফ্ল্যাটে আশ্রয় নেন এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সাহায্য চান। পরে থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ। উপস্থিত এক এসআই রায়হানকে পরদিন থানায় প্রয়োজনীয় কাগজপত্রসহ যাওয়ার পরামর্শ দেন।

পরদিন সকালে থানায় যাওয়ার পথে রায়হানকে অভিযুক্তদের লোকজন ধরে নিয়ে যায় বলে দাবি করা হয়েছে। তাকে একটি কক্ষে আটকে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক একটি ভিডিও ধারণ করা হয়, যেখানে তাকে নিজের সম্পত্তির মালিকানা অস্বীকার করতে বাধ্য করা হয়। এমনকি থানার ওসিকেও ফোন করে একই বক্তব্য দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ।

পরে মুক্তি পেয়ে রায়হান স্বপরিবারে এলাকা ত্যাগ করেন এবং মানবাধিকার সংস্থায় অভিযোগ দায়ের করেন।
ঘটনার তথ্য সংগ্রহ করতে গিয়ে এক গণমাধ্যমকর্মী অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়া হয় বলে জানা যায়। এছাড়া সংশ্লিষ্ট বিট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি দায়িত্বে না থেকে ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকার কথা জানান—যা নিয়েও প্রশ্ন উঠেছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের দাবি, এটি শুধু জমি সংক্রান্ত বিরোধ নয়; এতে অস্ত্রধারী সন্ত্রাসীদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তবুও পুলিশ কেন মামলা নিতে নিরুৎসাহিত করছে এবং আদালতে যেতে বলছে—তা নিয়ে জনমনে ক্ষোভ বিরাজ করছে।

প্রশ্ন উঠেছে: অস্ত্রসহ হামলার ঘটনায় তাৎক্ষণিক গ্রেফতার কেন হয়নি? থানার ভূমিকা কী শুধুই অভিযোগ গ্রহণে সীমাবদ্ধ? ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করবে কে?
শেষ কথা: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা যদি সত্য হয়, তবে তা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ Kazi TV Bangla
Theme Customized By Shakil IT Park