1. admin@kazitvbangla.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
একবার খেলেই বারবার আসতে মন চায়—বাইপাইলে আলিফ কাচ্চির স্বাদে মুগ্ধ ভোজনরসিকরা মানুষের বিপদে ছুটে যান, দুর্যোগে পাশে থাকেন—ধামসোনার ৬ নম্বর ওয়ার্ডে আলোচনায় মতিউর রহমান ভূঁইয়া সম্মেলন সফল করতে কালিয়াকৈরে বাংলাদেশ প্রেসক্লাবের আলোচনা সভা আশুলিয়ায় গৃহকর্মীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, থানায় জিডির পরও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ মির্জা ফখরুলের আসনে হিরো আলমের নির্বাচনী ঘোষণা বিয়ের প্রলোভনে সংসার ভাঙার অভিযোগ, নুর আলমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় আলোচনায় কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় আলোচনায় কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান কালিয়াকৈর পৌরসভা ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলোচনায় শীর্ষে, মোঃ আজিজুল ইসলাম (আজিজ ) আগামী পৌরসভা নির্বাচনকে ঘিরে আলোচনায় শীর্ষে মোঃ সাইফুদ্দিন আহমেদ।

আশুলিয়ায় গৃহকর্মীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, থানায় জিডির পরও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৬২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকার আশুলিয়া থানাধীন স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পলাশবাড়ী এলাকায় সুফিয়া বেগম নামে এক গৃহকর্মীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত ২৩ আগস্ট ২০২৬ তারিখে এ চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী গৃহকর্মী সুফিয়া বেগমের দাবি, চোরেরা তার ঘর থেকে এক ভরি স্বর্ণ, ১২ ভরি রুপা, নগদ ৫০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে গেছে। এতে তিনি আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন।

সুফিয়া বেগম বলেন, তিনি একজন দরিদ্র ও অসহায় গৃহকর্মী। দীর্ঘদিনের কষ্টার্জিত অর্থ দিয়ে তিনি এসব সম্পদ সংগ্রহ করেছিলেন। চুরির ঘটনায় তিনি আশুলিয়া থানায় জিডি করেছেন। তবে জিডি করার পরও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ তার।

তার অভিযোগ, দরিদ্র ও অসহায় হওয়ার কারণে তিনি যথাযথ সহযোগিতা পাচ্ছেন না। দ্রুত তদন্ত করে চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

এদিকে, এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এলাকায় নিরাপত্তা জোরদারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ Kazi TV Bangla
Theme Customized By Shakil IT Park