1. admin@kazitvbangla.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শূন্য ব্যাংক হিসাবের চেক দিয়ে গাড়ি কেনার অভিযোগ, টাকা চাইলে ‘নেতা পরিচয়ে’ হুমকি! একবার খেলেই বারবার আসতে মন চায়—বাইপাইলে আলিফ কাচ্চির স্বাদে মুগ্ধ ভোজনরসিকরা মানুষের বিপদে ছুটে যান, দুর্যোগে পাশে থাকেন—ধামসোনার ৬ নম্বর ওয়ার্ডে আলোচনায় মতিউর রহমান ভূঁইয়া সম্মেলন সফল করতে কালিয়াকৈরে বাংলাদেশ প্রেসক্লাবের আলোচনা সভা আশুলিয়ায় গৃহকর্মীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, থানায় জিডির পরও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ মির্জা ফখরুলের আসনে হিরো আলমের নির্বাচনী ঘোষণা বিয়ের প্রলোভনে সংসার ভাঙার অভিযোগ, নুর আলমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় আলোচনায় কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় আলোচনায় কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান কালিয়াকৈর পৌরসভা ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলোচনায় শীর্ষে, মোঃ আজিজুল ইসলাম (আজিজ )

শূন্য ব্যাংক হিসাবের চেক দিয়ে গাড়ি কেনার অভিযোগ, টাকা চাইলে ‘নেতা পরিচয়ে’ হুমকি!

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৫ বার পঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্র এলাকায় মোঃ ইয়াদুল ইসলাম কাছ থেকে জয়পুরহাটের আক্কেলপুর থানার ইসলামপুর মধ্যপাড়া বাসিন্দা, মোঃ রতন হোসেন বিরুদ্ধে শূন্য ব্যাংক হিসাবের চেক দিয়ে গাড়ি কেনা এবং পাওনা টাকা পরিশোধে গড়িমসির অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, পাওনাদারদের কাছে কখনো নিজেকে বিএনপির বড় নেতা হিসেবে পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা ও হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী মো. ইয়াদুল ইসলাম।

ভুক্তভোগী ইয়াদুল ইসলামের অভিযোগ, তার কাছ থেকে ৬ লাখ ৩০ হাজার টাকা মূল্যের একটি জ্যাক কোম্পানির মালবাহী পিকাপ গাড়ি ক্রয় করেন রতন। গাড়িটির মূল্য বাবদ নগদ ১ লাখ ৭০ হাজার টাকা পরিশোধ করেন তিনি। বাকি ৪ লাখ ৬০ হাজার টাকা পরিশোধের জন্য একটি চেক দেন রতন।

ইয়াদুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ে চেকটি ব্যাংকে জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্ট হিসাবে পর্যাপ্ত টাকা নেই। পরে তিনি বিষয়টি রতনকে জানিয়ে পাওনা টাকা পরিশোধের জন্য বারবার তাগাদা দেন। কিন্তু প্রতিবারই ‘দিচ্ছি, দেব’ বলে সময়ক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ তার।

ইয়াদুলের আরও অভিযোগ, পাওনা টাকা চাইতে গেলে রতন কখনো রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করেন এবং নিজেকে বিএনপির বড় নেতা হিসেবে পরিচয় দিয়ে হুমকি দেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন।

ভুক্তভোগী ইয়াদুল ইসলাম বলেন, ‘বিশ্বাস করে গাড়ি দিয়েছিলাম। নগদ টাকা দেওয়ার পর বাকি টাকার জন্য চেক দিয়েছিলেন রতন। ব্যাংকে গিয়ে দেখি হিসাবে টাকা নেই। এখন টাকা চাইলে শুধু সময়ক্ষেপণ করছেন।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ Kazi TV Bangla
Theme Customized By Shakil IT Park