1. admin@kazitvbangla.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
একবার খেলেই বারবার আসতে মন চায়—বাইপাইলে আলিফ কাচ্চির স্বাদে মুগ্ধ ভোজনরসিকরা মানুষের বিপদে ছুটে যান, দুর্যোগে পাশে থাকেন—ধামসোনার ৬ নম্বর ওয়ার্ডে আলোচনায় মতিউর রহমান ভূঁইয়া সম্মেলন সফল করতে কালিয়াকৈরে বাংলাদেশ প্রেসক্লাবের আলোচনা সভা আশুলিয়ায় গৃহকর্মীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, থানায় জিডির পরও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ মির্জা ফখরুলের আসনে হিরো আলমের নির্বাচনী ঘোষণা বিয়ের প্রলোভনে সংসার ভাঙার অভিযোগ, নুর আলমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় আলোচনায় কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় আলোচনায় কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান কালিয়াকৈর পৌরসভা ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলোচনায় শীর্ষে, মোঃ আজিজুল ইসলাম (আজিজ ) আগামী পৌরসভা নির্বাচনকে ঘিরে আলোচনায় শীর্ষে মোঃ সাইফুদ্দিন আহমেদ।

কালিয়াকৈর পৌরসভা ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলোচনায় শীর্ষে, মোঃ আজিজুল ইসলাম (আজিজ )

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৮৮ বার পঠিত

কাজী দেলোয়ার হোসেনঃ| কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার আসন্ন নির্বাচনকে সামনে রেখে ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণা দিন দিন জমে উঠছে। বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ, মতবিনিময় সভা ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের পরিকল্পনা তুলে ধরছেন সম্ভাব্য প্রার্থীরা। তাদের মধ্যে আলোচনায় শীর্ষে রয়েছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মো. আজিজুল ইসলাম (আজিজ)

স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, পৌরসভার ৭নং ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্ন নগর গড়ে তোলা এবং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করাই তার অগ্রাধিকার।
মো. আজিজুল ইসলাম আজিজের দাবি , “বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে আমি মামলা-হামলার শিকার হলেও এলাকার মানুষের পাশ থেকে সরে যাইনি। সুখে-দুঃখে সবসময় সশরীরে উপস্থিত থেকেছি এবং সামর্থ্য অনুযায়ী আর্থিক সহযোগিতা করেছি।”

তিনি আরও বলেন, “আমি যতদিন বেঁচে থাকব, এলাকার মানুষের পাশে থাকতে চাই। যদি জনগণ আমাকে কমিশনার হিসেবে নির্বাচিত করেন, তাহলে আমি কমিশনার নয় নয়, একজন সেবক হিসেবে কালিয়াকৈর পৌরবার ৭নং ওয়ার্ডের বাসিন্দাদের পাশে থেকে কাজ করতে চাই।”

এদিকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণা আরও জোরদার হবে। শেষ পর্যন্ত ভোটারদের আস্থা অর্জনে কে কতটা সফল হন, সেটিই নির্ধারণ করবে নির্বাচনের ফলাফল।

এসময় বেশ কিছু এলাকাবাসী তাদের বক্তব্য বলেন আমরা মোঃ আজিজুল ইসলাম আজিজ ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করে কমিশনারের চেয়ারে বসাবো ইনশাল্লাহ কারণ বিগত দিনে তিনি আমাদের সুখে দুখে সবসময় পাশে ছিলেন এবং আমাদের বিশ্বাস কমিশনার হওয়ার পরে তিনি কমিশনার নায় আমাদের পরিবারের একজন সদস্য হিসেবে সার্বক্ষণিক পাশে থাকবেন বলে আমরা আশাবাদী ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ Kazi TV Bangla
Theme Customized By Shakil IT Park