1. admin@kazitvbangla.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
একবার খেলেই বারবার আসতে মন চায়—বাইপাইলে আলিফ কাচ্চির স্বাদে মুগ্ধ ভোজনরসিকরা মানুষের বিপদে ছুটে যান, দুর্যোগে পাশে থাকেন—ধামসোনার ৬ নম্বর ওয়ার্ডে আলোচনায় মতিউর রহমান ভূঁইয়া সম্মেলন সফল করতে কালিয়াকৈরে বাংলাদেশ প্রেসক্লাবের আলোচনা সভা আশুলিয়ায় গৃহকর্মীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, থানায় জিডির পরও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ মির্জা ফখরুলের আসনে হিরো আলমের নির্বাচনী ঘোষণা বিয়ের প্রলোভনে সংসার ভাঙার অভিযোগ, নুর আলমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় আলোচনায় কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় আলোচনায় কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান কালিয়াকৈর পৌরসভা ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলোচনায় শীর্ষে, মোঃ আজিজুল ইসলাম (আজিজ ) আগামী পৌরসভা নির্বাচনকে ঘিরে আলোচনায় শীর্ষে মোঃ সাইফুদ্দিন আহমেদ।

মাটি খেকোদের দৌরাত্ম্য: ড্রাম ট্রাকের নিচে পিষ্ট তরতাজা যুবক মাসুম, দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা?”

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার সময় ড্রাম ট্রাকের নিচে পিষ্ট হয়ে মাসুম (৩০) নামের এক তরতাজা যুবকের মৃত্যু হয়েছে। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা—তা নিয়ে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও সন্দেহ।

শনিবার (১৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের লস্করশালা হটুরে চালা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার রমরমা ব্যবসা চলছে।

প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রভাবশালী একটি চক্র ড্রাম ট্রাক ও ভেকু ব্যবহার করে কৃষিজমির মাটি কেটে বিক্রি করছে। এতে একদিকে যেমন কৃষিজমি নষ্ট হচ্ছে, অন্যদিকে নিরাপত্তাহীনতার কারণে ঘটছে দুর্ঘটনা।

এলাকাবাসীর দাবি, শনিবার গভীর রাতে মাটি বহনকারী একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পিষ্ট হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
তবে ঘটনার পর থেকেই এলাকাজুড়ে গুঞ্জন উঠেছে—এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, অবৈধ মাটি কাটার বিষয়ে প্রতিবাদ করায় মাসুমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে বলেও তাদের সন্দেহ।

এদিকে ঘটনার পর থেকে সংশ্লিষ্ট ড্রাম ট্রাক ও চালককে পাওয়া যায়নি বলে জানা গেছে। এতে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা বলেন, “ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। এটি দুর্ঘটনা নাকি অন্য কিছু—তা তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসীর দাবি, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ Kazi TV Bangla
Theme Customized By Shakil IT Park