1. admin@kazitvbangla.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
একবার খেলেই বারবার আসতে মন চায়—বাইপাইলে আলিফ কাচ্চির স্বাদে মুগ্ধ ভোজনরসিকরা মানুষের বিপদে ছুটে যান, দুর্যোগে পাশে থাকেন—ধামসোনার ৬ নম্বর ওয়ার্ডে আলোচনায় মতিউর রহমান ভূঁইয়া সম্মেলন সফল করতে কালিয়াকৈরে বাংলাদেশ প্রেসক্লাবের আলোচনা সভা আশুলিয়ায় গৃহকর্মীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, থানায় জিডির পরও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ মির্জা ফখরুলের আসনে হিরো আলমের নির্বাচনী ঘোষণা বিয়ের প্রলোভনে সংসার ভাঙার অভিযোগ, নুর আলমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় আলোচনায় কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় আলোচনায় কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান কালিয়াকৈর পৌরসভা ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলোচনায় শীর্ষে, মোঃ আজিজুল ইসলাম (আজিজ ) আগামী পৌরসভা নির্বাচনকে ঘিরে আলোচনায় শীর্ষে মোঃ সাইফুদ্দিন আহমেদ।

গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকার ৮ উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৬৯ বার পঠিত

মোঃ আমির হোসেন
নিজস্ব প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশনে প্রায় ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ মার্চ) সকালে গাজীপুর সিটি করপোরেশনের বাসন অঞ্চলের বিভিন্ন ওয়ার্ডে এসব প্রকল্পের কাজের ফলক উন্মোচন করেন কালিয়াকৈর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, বাসন জোনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডে তিনটি ক্যাটাগরিতে এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আরসিসি সড়ক নির্মাণ, রাস্তা কার্পেটিং এবং ড্রেন নির্মাণ। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৪২ কোটি টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীর উন্নয়নে একটি মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই পর্যায়ক্রমে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও বলেন, গাজীপুরকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। সরকারের এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে গাজীপুরের উন্নয়ন সারা দেশে দৃষ্টান্ত হয়ে উঠবে।
নগরবাসীর প্রত্যাশা পূরণে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করা হবে উল্লেখ করে তিনি বলেন, নগরের পরিচ্ছন্নতা, মশা নিধন কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। একই সঙ্গে চলমান রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন কাজ দ্রুত এবং মানসম্মতভাবে সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
সিটি করপোরেশন সূত্রে আরও জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের রাজস্ব, সিআরডিপি ও ডিপিপি’র অর্থায়নে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ঠিকাদাররা শিগগিরই কাজ শুরু করবেন এবং আগামী বর্ষার আগেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দীর্ঘদিনের সড়ক ও ড্রেনেজ সমস্যাজনিত দুর্ভোগ অনেকটাই কমে আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের অঞ্চল-৬ (বাসন) এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ. কে. এম. হারুনুর রশীদ, নির্বাহী প্রকৌশলী আশরাফ হোসেন, কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, বিএনপি নেতা আরিফ হাওলাদার, বাসন থানা বিএনপি নেতা তানভীর সিরাজ, সাবেক কাউন্সিলর মোসলেম উদ্দিন চৌধুরী মুসাসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ Kazi TV Bangla
Theme Customized By Shakil IT Park