1. admin@kazitvbangla.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
একবার খেলেই বারবার আসতে মন চায়—বাইপাইলে আলিফ কাচ্চির স্বাদে মুগ্ধ ভোজনরসিকরা মানুষের বিপদে ছুটে যান, দুর্যোগে পাশে থাকেন—ধামসোনার ৬ নম্বর ওয়ার্ডে আলোচনায় মতিউর রহমান ভূঁইয়া সম্মেলন সফল করতে কালিয়াকৈরে বাংলাদেশ প্রেসক্লাবের আলোচনা সভা আশুলিয়ায় গৃহকর্মীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, থানায় জিডির পরও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ মির্জা ফখরুলের আসনে হিরো আলমের নির্বাচনী ঘোষণা বিয়ের প্রলোভনে সংসার ভাঙার অভিযোগ, নুর আলমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় আলোচনায় কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় আলোচনায় কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান কালিয়াকৈর পৌরসভা ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলোচনায় শীর্ষে, মোঃ আজিজুল ইসলাম (আজিজ ) আগামী পৌরসভা নির্বাচনকে ঘিরে আলোচনায় শীর্ষে মোঃ সাইফুদ্দিন আহমেদ।

কালিয়াকৈর উপজেলায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৪ বার পঠিত

নূর মোহাম্মদ
স্টাফ রিপোর্টার

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কালিকৈর উপজেলা জুড়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে কালিয়াকৈর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়।
দিবসের শুরুতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পর্যায়ক্রমে কালিয়াকৈর থানা, পৌরসভা, আনসার ভিডিপি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি সম্মান জানায়।
শিক্ষা ও সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকেও ছিল ব্যাপক অংশগ্রহণ। , প্রাথমিক শিক্ষা অফিস, পল্লী বিদ্যুৎ এবং সাংবাদিক উন্নয়ন পরিষদ কালিয়াকৈর শাখার নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন। এ সময় উপস্থিত সকলে এক মিনিট নীরবতা পালন করেন এবং ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের ফলেই বাঙালি জাতি মাতৃভাষায় কথা বলার অধিকার অর্জন করেছে। তাঁদের এই আত্মদান জাতির ইতিহাসে চির অম্লান হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
গভীর আবেগঘন পরিবেশে এভাবেই উপজেলায় শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাবের কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন, উপস্থিত পলাশ পাল বাংলাদেশ প্রেস ক্লাব কালিয়াকৈর উপজেলা শাখার সেক্রেটারি, উপস্থিত বাংলাদেশ প্রেস ক্লাব কালিয়াকৈর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফরহাদ খান, উপস্থিত বাংলাদেশ প্রেসক্লাব কালিয়াকৈর উপজেলা শাখার সহ-সম্পাদক মোহাম্মদ আমির হোসেন, এবং উপস্থিত আরো সকল ইউনিটের সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ Kazi TV Bangla
Theme Customized By Shakil IT Park