1. admin@kazitvbangla.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
একবার খেলেই বারবার আসতে মন চায়—বাইপাইলে আলিফ কাচ্চির স্বাদে মুগ্ধ ভোজনরসিকরা মানুষের বিপদে ছুটে যান, দুর্যোগে পাশে থাকেন—ধামসোনার ৬ নম্বর ওয়ার্ডে আলোচনায় মতিউর রহমান ভূঁইয়া সম্মেলন সফল করতে কালিয়াকৈরে বাংলাদেশ প্রেসক্লাবের আলোচনা সভা আশুলিয়ায় গৃহকর্মীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, থানায় জিডির পরও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ মির্জা ফখরুলের আসনে হিরো আলমের নির্বাচনী ঘোষণা বিয়ের প্রলোভনে সংসার ভাঙার অভিযোগ, নুর আলমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় আলোচনায় কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় আলোচনায় কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান কালিয়াকৈর পৌরসভা ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলোচনায় শীর্ষে, মোঃ আজিজুল ইসলাম (আজিজ ) আগামী পৌরসভা নির্বাচনকে ঘিরে আলোচনায় শীর্ষে মোঃ সাইফুদ্দিন আহমেদ।

সাভারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ: মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, সাভার:

সাভারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারির ঘটনায় প্রতিপক্ষের আনা অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। রোববার বিকেলে সাভার পৌর এলাকার ভাটপাড়া মহল্লায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে কয়েকশ’ নারী-পুরুষ হাতে হাত ধরে অংশগ্রহণ করেন। এ সময় স্থানীয়রা অভিযোগ করেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন সন্ধ্যায় ভাটপাড়া এলাকার আজিজুল হাকিম ওরফে মুরগি হাকিমকে দুর্বৃত্তরা পিটিয়ে আহত করে।
তাদের দাবি, ঘটনার পর আজিজুল হাকিম স্থানীয় সাবেক বিএনপি নেতা শাজাহান সাজুর বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ এনে মারধরের দায় তার ওপর চাপানোর চেষ্টা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে এ নিয়ে অপপ্রচার চালানো হয় বলেও অভিযোগ করেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে শাজাহান সাজু বলেন, “আজিজুল হাকিমকে কে বা কারা মারধর করেছে তা আমি জানি না। এ ঘটনায় আমাকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। আমি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নই এবং মাদক ব্যবসার সঙ্গেও আমার কোনো সম্পর্ক নেই।”
তিনি আরও বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার মানহানি করা হচ্ছে। এ ধরনের অপপ্রচার বন্ধ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ Kazi TV Bangla
Theme Customized By Shakil IT Park