1. admin@kazitvbangla.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
একবার খেলেই বারবার আসতে মন চায়—বাইপাইলে আলিফ কাচ্চির স্বাদে মুগ্ধ ভোজনরসিকরা মানুষের বিপদে ছুটে যান, দুর্যোগে পাশে থাকেন—ধামসোনার ৬ নম্বর ওয়ার্ডে আলোচনায় মতিউর রহমান ভূঁইয়া সম্মেলন সফল করতে কালিয়াকৈরে বাংলাদেশ প্রেসক্লাবের আলোচনা সভা আশুলিয়ায় গৃহকর্মীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, থানায় জিডির পরও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ মির্জা ফখরুলের আসনে হিরো আলমের নির্বাচনী ঘোষণা বিয়ের প্রলোভনে সংসার ভাঙার অভিযোগ, নুর আলমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় আলোচনায় কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় আলোচনায় কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান কালিয়াকৈর পৌরসভা ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলোচনায় শীর্ষে, মোঃ আজিজুল ইসলাম (আজিজ ) আগামী পৌরসভা নির্বাচনকে ঘিরে আলোচনায় শীর্ষে মোঃ সাইফুদ্দিন আহমেদ।

মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় আলোচনায় কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৮৬ বার পঠিত

কাজী দেলোয়ার হোসেন :

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মো. খলিলুর রহমানকে নিয়ে এলাকায় আলোচনা চলছে। তাঁর সমর্থক ও স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে পাশে থেকে আস্থা অর্জন করেছেন।

স্থানীয়দের ভাষ্য, খলিলুর রহমান একজন সৎ, নিষ্ঠাবান ও জনসেবামুখী ব্যক্তি। তাদের দাবি, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী বিভিন্ন সময় আর্থিক ও মানবিক সহায়তাও প্রদান করে থাকেন তিনি। কোনো পরিবার বিপদে পড়েছে—এমন খবর পেলেই দ্রুত
তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন বলেও তারা জানান।

এ বিষয়ে কাউন্সিলর প্রার্থী মো. খলিলুর রহমান বলেন, “আমি যতদিন বেঁচে থাকব, ততদিন আমার ৬ নম্বর ওয়ার্ডের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আমি কাউন্সিলর নয়, একজন সেবক হিসেবে মানুষের সেবা করতে চাই। জনগণের দোয়া ও সমর্থন পেলে ওয়ার্ডের উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করব।”

আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থীর প্রচারণা ও জনসংযোগ কার্যক্রমে সরব হয়ে উঠেছে কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড। এরই ধারাবাহিকতায় ৬ নম্বর ওয়ার্ডেও নির্বাচনী আমেজ ক্রমেই বাড়ছে। স্থানীয় ভোটাররা বলছেন, যোগ্যতা, সততা ও জনসেবার ভিত্তিতেই তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে চান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ Kazi TV Bangla
Theme Customized By Shakil IT Park