1. admin@kazitvbangla.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
একবার খেলেই বারবার আসতে মন চায়—বাইপাইলে আলিফ কাচ্চির স্বাদে মুগ্ধ ভোজনরসিকরা মানুষের বিপদে ছুটে যান, দুর্যোগে পাশে থাকেন—ধামসোনার ৬ নম্বর ওয়ার্ডে আলোচনায় মতিউর রহমান ভূঁইয়া সম্মেলন সফল করতে কালিয়াকৈরে বাংলাদেশ প্রেসক্লাবের আলোচনা সভা আশুলিয়ায় গৃহকর্মীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, থানায় জিডির পরও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ মির্জা ফখরুলের আসনে হিরো আলমের নির্বাচনী ঘোষণা বিয়ের প্রলোভনে সংসার ভাঙার অভিযোগ, নুর আলমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় আলোচনায় কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় আলোচনায় কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান কালিয়াকৈর পৌরসভা ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলোচনায় শীর্ষে, মোঃ আজিজুল ইসলাম (আজিজ ) আগামী পৌরসভা নির্বাচনকে ঘিরে আলোচনায় শীর্ষে মোঃ সাইফুদ্দিন আহমেদ।

নাড়ির টানে ঘরে ফেরা মানুষদের নিরাপদ যাত্রা ও আনন্দময় ঈদ কামনায় কাউন্সিলর পদপ্রার্থী আজিজুল ইসলাম আজিজের শুভেচ্ছা

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আজিজুল ইসলাম আজিজ ঈদকে সামনে রেখে নাড়ির টানে ঘরে ফেরা মানুষের সুস্থ ও নিরাপদে বাড়ি পৌঁছানোর কামনা জানিয়েছেন। একই সঙ্গে তিনি সকলের জীবনে হাসি, আনন্দ ও শান্তিময় ঈদ উদযাপনের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, “বিভিন্ন জেলার মানুষ পরিবার-পরিজনের কাছে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন। মহান আল্লাহ যেন সবাইকে সুস্থভাবে নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেন এবং মা-বাবা, সন্তান ও প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটানোর তৌফিক দান করেন।”

এ সময় তিনি সবার কাছে দোয়া কামনা করেন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের খোঁজখবর নিচ্ছেন মোঃ আজিজুল ইসলাম আজিজ। কেউ কোনো কষ্টে বা সমস্যায় আছেন কিনা তা খোঁজ নিয়ে ব্যক্তিগত উদ্যোগ ও নিজ অর্থায়নে সহযোগিতা করছেন তিনি।

এলাকাবাসীর মতে, বর্তমান সময়ে যেখানে ইট-পাথরের এই নগর জীবনে মানুষ আপনজনের খবর রাখতেও ব্যস্ত, সেখানে পরিচিত-অপরিচিত সবার খোঁজখবর রাখা এবং মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ানোয় ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

ঈদের এই আনন্দঘন মুহূর্তে তার এমন মানবিক কর্মকাণ্ড স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ Kazi TV Bangla
Theme Customized By Shakil IT Park