1. admin@kazitvbangla.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
একবার খেলেই বারবার আসতে মন চায়—বাইপাইলে আলিফ কাচ্চির স্বাদে মুগ্ধ ভোজনরসিকরা মানুষের বিপদে ছুটে যান, দুর্যোগে পাশে থাকেন—ধামসোনার ৬ নম্বর ওয়ার্ডে আলোচনায় মতিউর রহমান ভূঁইয়া সম্মেলন সফল করতে কালিয়াকৈরে বাংলাদেশ প্রেসক্লাবের আলোচনা সভা আশুলিয়ায় গৃহকর্মীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, থানায় জিডির পরও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ মির্জা ফখরুলের আসনে হিরো আলমের নির্বাচনী ঘোষণা বিয়ের প্রলোভনে সংসার ভাঙার অভিযোগ, নুর আলমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় আলোচনায় কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় আলোচনায় কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান কালিয়াকৈর পৌরসভা ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলোচনায় শীর্ষে, মোঃ আজিজুল ইসলাম (আজিজ ) আগামী পৌরসভা নির্বাচনকে ঘিরে আলোচনায় শীর্ষে মোঃ সাইফুদ্দিন আহমেদ।

সাভারের গেন্ডা এলাকায় মাদকের রমরমা বাণিজ্য, নির্মূলে কঠোর বার্তা বিএনপি মোঃ জামাল উদ্দিন হাওলাদার ।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ২০৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

সাভার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের টিয়া বাড়ি বাহাদুর মার্কেট মোল্লা মার্কেট ভাঙ্গার পাড় বটতলা ময়লার মোড় ব্যাংক টাউন টিয়া বাড়ি বালুর মাঠ ও সিটিলেন আনন্দপুর তেলের পাম্পের পিছনে ঘাস মহল তুহিনের প্রজেক্টের পিছনে এখন মাদকের আতুরঘর হিসেবে পরিচিতি পাচ্ছে। অভিযোগ রয়েছে, প্রকাশ্যে চলছে মাদক কেনাবেচা এবং প্রতিনিয়ত বাড়ছে নতুন নতুন মানুষের আনাগোনা। স্থানীয়দের দাবি, প্রশাসনের নজরদারি বাড়লেও অদৃশ্য কারণে থামছে না এই অবৈধ বাণিজ্য।

এদিকে, এলাকায় মাদক নির্মূলে ১০০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছেন সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। তবে বাস্তবে এর প্রভাব খুব একটা চোখে পড়ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছু বিএনপি নেতা-কর্মীর ছত্রছায়ায় এই মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে। যদিও এ অভিযোগ অস্বীকার করে সাভার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন হাওলাদার , “মাদক বিক্রেতা এবং সেবনকারী—সে আততায়ী হোক বা নিজের সন্তান—কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “এলাকার সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মাদক বিক্রেতা ও সেবনকারীদের নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
এলাকাবাসী দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান চান। তাদের মতে, কার্যকর অভিযান ও রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব নয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ Kazi TV Bangla
Theme Customized By Shakil IT Park