1. admin@kazitvbangla.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
একবার খেলেই বারবার আসতে মন চায়—বাইপাইলে আলিফ কাচ্চির স্বাদে মুগ্ধ ভোজনরসিকরা মানুষের বিপদে ছুটে যান, দুর্যোগে পাশে থাকেন—ধামসোনার ৬ নম্বর ওয়ার্ডে আলোচনায় মতিউর রহমান ভূঁইয়া সম্মেলন সফল করতে কালিয়াকৈরে বাংলাদেশ প্রেসক্লাবের আলোচনা সভা আশুলিয়ায় গৃহকর্মীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, থানায় জিডির পরও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ মির্জা ফখরুলের আসনে হিরো আলমের নির্বাচনী ঘোষণা বিয়ের প্রলোভনে সংসার ভাঙার অভিযোগ, নুর আলমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় আলোচনায় কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় আলোচনায় কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান কালিয়াকৈর পৌরসভা ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলোচনায় শীর্ষে, মোঃ আজিজুল ইসলাম (আজিজ ) আগামী পৌরসভা নির্বাচনকে ঘিরে আলোচনায় শীর্ষে মোঃ সাইফুদ্দিন আহমেদ।

গাজীপুরে ভূমিসেবা মেলা ২০২৬ উদযাপন, অংশ নিলেন এমপি মজিবুর রহমান

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১২৭ বার পঠিত

মোছাঃ হেলেনা খাতুন (মিম)

গাজীপুরের কালিয়াকৈরে “ভূমিসেবা মেলা ২০২৬” উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১২টায় কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক ও কালিয়াকৈর বাজার প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে অংশ নেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফাহিম সারওয়ারসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ভূমিসেবা মেলার কার্যক্রমকে স্বাগত জানান।

এ সময় বক্তারা বলেন, ভূমিসেবা কার্যক্রমকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভূমি সংক্রান্ত সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল কার্যক্রম আরও সম্প্রসারণ করা হচ্ছে।

র‍্যালি শেষে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান সহকারী কমিশনার (ভূমি)কে উদ্দেশ্য করে বলেন, সাধারণ মানুষ যেন ভূমি সংক্রান্ত সেবা নিতে গিয়ে কোনো ধরনের হয়রানির শিকার না হন সেদিকে বিশেষ নজর রাখতে হবে। তিনি আরও বলেন, গাজীপুর জেলায় বন বিভাগের জমি বেশি থাকায় ডিমার্কেশন সংক্রান্ত জটিলতায় সাধারণ মানুষকে দীর্ঘদিন ঘুরতে হয়। এ ধরনের ভোগান্তি দূর করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ভূমিসেবা মেলা ২০২৬-এর সফলতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ Kazi TV Bangla
Theme Customized By Shakil IT Park