
নিজস্ব প্রতিবেদক,
আশুলিয়া থানা প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী মিলনমেলা অনুষ্ঠান হয় শুক্রবার সকাল ১০টা থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত বন্ধন সুদৃঢ় করতে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া থানা প্রেসক্লাবের সাংবাদিক আল আমিন জুয়েল। সঞ্চালনায় ছিলেন দৈনিক প্রভাতী বাংলাদেশ-এর প্রতিনিধি ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়া।
মিলনমেলায় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক গণমুক্তির আশুলিয়া প্রতিনিধি মো. সাঈম সরকার এবং সাধারণ সম্পাদক ও দৈনিক সরেজমিন-এর আশুলিয়া প্রতিনিধি মো. রিয়াজুল হক ফিরোজ। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি দৈনিক আজকের আলোকিত সকাল-এর মো. বিপ্লব শেখ, সহ-সভাপতি দৈনিক ভোরের সংবাদ পত্রিকার মো. বিপ্লব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রবাহ নিউজ টিভির মো. আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক বাংলা ৫২ নিউজ-এর মো. জুয়েল ইসলাম, সহ-সম্পাদক মো. আবু সিয়াম, অর্থ বিষয়ক সম্পাদক মো. আশিকুর রহমান, প্রচার সম্পাদক মো. মেহেদী হাসান, দপ্তর সম্পাদক মো. ইউনুস দেওয়ান এবং ক্রীড়া সম্পাদক মো. আক্তার হোসেন এবং গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য এবং বাংলাদেশ প্রেসক্লাব কালিয়াকৈর উপজেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন সহ প্রেসক্লাবের সকল সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।
দিনব্যাপী আয়োজনে ছিল আলোচনা সভা, মতবিনিময়, সাংস্কৃতিক পরিবেশনা ও সৌহার্দ্যপূর্ণ আড্ডা। বক্তারা বলেন, সাংবাদিকদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মিলনমেলা অনুষ্ঠানে অংশ নেওয়া সাংবাদিকরা আয়োজনটিকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন।