1. admin@kazitvbangla.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
একবার খেলেই বারবার আসতে মন চায়—বাইপাইলে আলিফ কাচ্চির স্বাদে মুগ্ধ ভোজনরসিকরা মানুষের বিপদে ছুটে যান, দুর্যোগে পাশে থাকেন—ধামসোনার ৬ নম্বর ওয়ার্ডে আলোচনায় মতিউর রহমান ভূঁইয়া সম্মেলন সফল করতে কালিয়াকৈরে বাংলাদেশ প্রেসক্লাবের আলোচনা সভা আশুলিয়ায় গৃহকর্মীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, থানায় জিডির পরও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ মির্জা ফখরুলের আসনে হিরো আলমের নির্বাচনী ঘোষণা বিয়ের প্রলোভনে সংসার ভাঙার অভিযোগ, নুর আলমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় আলোচনায় কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় আলোচনায় কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান কালিয়াকৈর পৌরসভা ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলোচনায় শীর্ষে, মোঃ আজিজুল ইসলাম (আজিজ ) আগামী পৌরসভা নির্বাচনকে ঘিরে আলোচনায় শীর্ষে মোঃ সাইফুদ্দিন আহমেদ।

রেকর্ডের জমিতে বাড়ি, তবু বিতর্ক—ভুল তথ্য প্রকাশে ক্ষোভ”

  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৯৫ বার পঠিত

মোঃ আমির হোসেন নিজস্ব প্রতিবেদঃ

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উলু সারা বনের সংলগ্ন এলাকায় সম্প্রতি একটি জমি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, প্রকৃত তথ্য যাচাই ছাড়াই সংবাদ প্রকাশ করায় সংশ্লিষ্ট ব্যক্তির মানহানি ঘটেছে।

জানা যায়, মোঃ সোহান নামের এক ব্যক্তি বৈধ মালিকানা রেকর্ড অনুযায়ী উক্ত জমি ক্রয় করেন। পরবর্তীতে তিনি নিজ জমিতে বাড়ি নির্মাণের উদ্যোগ নিলে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তার কাগজপত্র যাচাই-বাছাই করেন। যাচাই শেষে তারা নিশ্চিত হন যে, সোহান তার নিজস্ব রেকর্ডভুক্ত জমিতেই নির্মাণ কাজ করছেন।

এ বিষয়ে এক সংবাদকর্মী মোবাইল ফোনে বিট কর্মকর্তা মোঃ বনি শাহাদাত হোসাইন এর সঙ্গে যোগাযোগ করলে তিনি স্পষ্টভাবে জানান, “ওই জায়গাটি মোঃ সোহানের বৈধ রেকর্ডকৃত সম্পত্তি। আমি আপনার হোয়াটসঅ্যাপে জমির সকল কাগজপত্র দিয়ে দিলাম, প্রয়োজনে সরেজমিনে গিয়ে তদন্ত করে সত্যতা যাচাই করুন। মিথ্যা তথ্য প্রকাশ করে আমার বা অন্য কারও সম্মানহানি করবেন না।”

এ ঘটনায় সংশ্লিষ্ট পক্ষের দাবি, কিছু গণমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা সঠিক তথ্য প্রকাশ এবং দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানান।
স্থানীয়দেরও মত, যেকোনো সংবাদ প্রকাশের আগে সরেজমিন তদন্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য নেওয়া জরুরি। অন্যথায় এমন ভুল তথ্য সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এবং নির্দোষ ব্যক্তির ক্ষতি ডেকে আনে।

এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, ভবিষ্যতে গণমাধ্যম আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে, যাতে সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন নিশ্চিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ Kazi TV Bangla
Theme Customized By Shakil IT Park