
মোঃ রাহাত স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হযরত শাহ আফাজ উদ্দিন (উয়ায়েছি) এর ৪১তম স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ তারিখ) দুপুর ১টায় আয়োজিত এ মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
মাহফিলে আলোচকরা কুরআন ও হাদিসের আলোকে ইসলামের বিভিন্ন দিক তুলে ধরেন এবং হযরত শাহ আফাজ উদ্দিন (উয়ায়েছি) এর জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানান। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানটি এলাকাবাসীর মধ্যে ধর্মীয় অনুপ্রেরণা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।