1. admin@kazitvbangla.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
একবার খেলেই বারবার আসতে মন চায়—বাইপাইলে আলিফ কাচ্চির স্বাদে মুগ্ধ ভোজনরসিকরা মানুষের বিপদে ছুটে যান, দুর্যোগে পাশে থাকেন—ধামসোনার ৬ নম্বর ওয়ার্ডে আলোচনায় মতিউর রহমান ভূঁইয়া সম্মেলন সফল করতে কালিয়াকৈরে বাংলাদেশ প্রেসক্লাবের আলোচনা সভা আশুলিয়ায় গৃহকর্মীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, থানায় জিডির পরও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ মির্জা ফখরুলের আসনে হিরো আলমের নির্বাচনী ঘোষণা বিয়ের প্রলোভনে সংসার ভাঙার অভিযোগ, নুর আলমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় আলোচনায় কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় আলোচনায় কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান কালিয়াকৈর পৌরসভা ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলোচনায় শীর্ষে, মোঃ আজিজুল ইসলাম (আজিজ ) আগামী পৌরসভা নির্বাচনকে ঘিরে আলোচনায় শীর্ষে মোঃ সাইফুদ্দিন আহমেদ।

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে যোগ দিলেন চৌধুরী ইশরাক সিদ্দিকী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৭৩ বার পঠিত

মোঃ আমির হোসেন
স্টাফ রিপোর্টের

গাজীপুর জেলা পরিষদের নবনিযুক্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী।

বুধবার (১ এপ্রিল) সকালে দায়িত্ব গ্রহণের পর জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন।

এসময় তিনি বলেন, “সকলের সহযোগিতায় গাজীপুরকে দেশের উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই। বিশেষ ক্যাটাগরির জেলা হিসেবে গাজীপুর জেলা পরিষদের কার্যক্রমে আরও গতিশীলতা এনে এর সুনাম সারাদেশে ছড়িয়ে দিতে হবে।”

তিনি আরও বলেন, জেলা পরিষদের কার্যক্রমের মাধ্যমে জনগণের দুঃখ-কষ্ট লাঘব এবং উন্নয়ন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।

সরকারি নীতিমালা মেনে এবং সকলের আন্তরিক সহযোগিতায় গাজীপুর জেলা পরিষদকে একটি বিশ্বমানের উন্নয়ন মডেলে রূপান্তর করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

এসময় প্রধান নির্বাহী কর্মকর্তা নবনিযুক্ত প্রশাসককে পরিষদের কার্যক্রম পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

নবাগত প্রশাসক তাঁর বক্তব্যে দেশের উন্নয়ন ভিশন বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব জেলা পরিষদ গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে ৩১ মার্চ ২০২৬ তারিখে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীকে গাজীপুর জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তিনি একইদিনে দায়িত্ব গ্রহণ করেন এবং ১ এপ্রিল বিকেলে সর্বস্তরের জনগণ, নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ Kazi TV Bangla
Theme Customized By Shakil IT Park