1. admin@kazitvbangla.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
একবার খেলেই বারবার আসতে মন চায়—বাইপাইলে আলিফ কাচ্চির স্বাদে মুগ্ধ ভোজনরসিকরা মানুষের বিপদে ছুটে যান, দুর্যোগে পাশে থাকেন—ধামসোনার ৬ নম্বর ওয়ার্ডে আলোচনায় মতিউর রহমান ভূঁইয়া সম্মেলন সফল করতে কালিয়াকৈরে বাংলাদেশ প্রেসক্লাবের আলোচনা সভা আশুলিয়ায় গৃহকর্মীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, থানায় জিডির পরও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ মির্জা ফখরুলের আসনে হিরো আলমের নির্বাচনী ঘোষণা বিয়ের প্রলোভনে সংসার ভাঙার অভিযোগ, নুর আলমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় আলোচনায় কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় আলোচনায় কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান কালিয়াকৈর পৌরসভা ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলোচনায় শীর্ষে, মোঃ আজিজুল ইসলাম (আজিজ ) আগামী পৌরসভা নির্বাচনকে ঘিরে আলোচনায় শীর্ষে মোঃ সাইফুদ্দিন আহমেদ।

মানুষের সেবাই লক্ষ্য: মৌচাক ইউনিয়নে মহিলা মেম্বার পদে তাছলিমা বেগম

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৮৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার, কালিয়াকৈর (গাজীপুর):

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৪ নম্বর মৌচাক ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে আসন্ন নির্বাচনে মহিলা মেম্বার পদপ্রার্থী হিসেবে অংশ নিতে যাচ্ছেন মোছাঃ তাছলিমা বেগম। একজন গৃহিণী হয়েও দীর্ঘদিন ধরে অসহায় ও দারিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, তাছলিমা বেগম নিয়মিতভাবে তিনটি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষের খোঁজখবর নেন। কারো অসুস্থতা, দুঃখ-কষ্ট বা আর্থিক সংকটের খবর পেলেই ছুটে যান সাহায্যের হাত বাড়াতে। তার এই মানবিক উদ্যোগ ইতোমধ্যে স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
তাছলিমা বেগম বলেন, “আমি যতদিন বেঁচে আছি, মানুষের সেবক হিসেবেই থাকতে চাই। নিজের জন্য আমার কোনো চাওয়া নেই। আমি চাই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কিছু দিতে।” তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করবেন।
তিনি ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন, যাতে তিনি তাদের সেবা করার সুযোগ পান।
এ বিষয়ে তার স্বামী মোঃ শফিকুল ইসলাম বলেন, “আমার স্ত্রী একজন গৃহিণী হলেও সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ায়। কেউ অসুস্থ হলে হাসপাতালে গিয়ে খোঁজ নেয়, সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা করে। মানুষের প্রতি তার ভালোবাসা দেখে আমি মুগ্ধ। একজন স্বামী হিসেবে নিজেকে ধন্য মনে করি।”
স্থানীয়দের মতে, তাছলিমা বেগমের এই জনসেবামূলক কর্মকাণ্ড তাকে একজন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে গড়ে তুলেছে। এখন দেখার বিষয়, ভোটাররা তাকে কতটা আস্থা দিয়ে নির্বাচনে বিজয়ী করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ Kazi TV Bangla
Theme Customized By Shakil IT Park