1. admin@kazitvbangla.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
একবার খেলেই বারবার আসতে মন চায়—বাইপাইলে আলিফ কাচ্চির স্বাদে মুগ্ধ ভোজনরসিকরা মানুষের বিপদে ছুটে যান, দুর্যোগে পাশে থাকেন—ধামসোনার ৬ নম্বর ওয়ার্ডে আলোচনায় মতিউর রহমান ভূঁইয়া সম্মেলন সফল করতে কালিয়াকৈরে বাংলাদেশ প্রেসক্লাবের আলোচনা সভা আশুলিয়ায় গৃহকর্মীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, থানায় জিডির পরও পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ মির্জা ফখরুলের আসনে হিরো আলমের নির্বাচনী ঘোষণা বিয়ের প্রলোভনে সংসার ভাঙার অভিযোগ, নুর আলমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় আলোচনায় কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান মানুষের সুখে-দুঃখে পাশে থাকায় আলোচনায় কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান কালিয়াকৈর পৌরসভা ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলোচনায় শীর্ষে, মোঃ আজিজুল ইসলাম (আজিজ ) আগামী পৌরসভা নির্বাচনকে ঘিরে আলোচনায় শীর্ষে মোঃ সাইফুদ্দিন আহমেদ।

ভোলা-২ আসনে প্রচার- প্রচারণায় জমিয়ে তুলছেন মাফরুজা সুলতানা

  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৬ বার পঠিত

মোঃ আমির হোসেন
নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচার- প্রচারণায় বেশ জমিয়ে তুলছেন ভোলা-২ আসনের সাবেক এমপি ও বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী হাফিজ ইব্রাহিমের সহধর্মিণী জানাবা মাফরুজা সুলতানা।

সংশ্লিষ্টদের মতে, এবারের নির্বাচনে নারী ও তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই প্রেক্ষাপটে প্রার্থীরা এই দুই ভোটব্যাংকের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। প্রার্থীদের প্রচারণার পাশাপাশি সরব হচ্ছেন তাদের পরিবারের সদস্যরা। তেমনি এ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের স্ত্রী দৈনিক খবরপত্রের প্রধান সম্পাদক মাফরুজা সুলতানা চষে বেড়াচ্ছেন নির্বাচনি মাঠ। গ্রামের মেঠো পথ ধরে দুই উপজেলায় বিচরণ করছেন। হেঁটে হেঁটে মানুষের হাতে প্রচারপত্র তুলে দিচ্ছেন এই নারী। পথে –পথে, বাড়িতে-বাড়িতে নারী ভোটারদের বুকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করছেন। শুনছেন তাঁদের সুখ-দুঃখের কথা। সকালে এক ইউনিয়নে,বিকালে অন্য ইউনিয়নে। নারীদের নিয়ে করছেন উঠান বৈঠক ও পথসভা। ভোটারদের ঘরে ঘরে গিয়ে স্বামীর জন্য দোয়া ও ভোট প্রার্থনা করছেন। তাঁকে কাছে পেয়ে খুশি ভোটাররাও। শুক্রবার বিকালে স্থানীয় গংগাপুর ইউনিয়নে পৃথক দুটি উঠান বৈঠক করেন। ধারিয়া ২ নং ওয়ার্ড এলাকায় এ্যাডভোটেক ফরিদুল রহমানের বাড়ির দরজায় অনুষ্ঠিত উঠান বৈঠকে গিয়ে বেশ ভিন্ন চিত্র দেখা যায়। মনে হয় ছোট উঠানে, বড় বার্তা। সারি সারি চেয়ার সাজানো।যাতে বসা আছে গ্রামীণ নারীগন। তাদের সামনের মঞ্চে আছে প্রধান অতিথি তথা বিএনপির দলীয় প্রার্থী হাফিজ ইব্রাহিমের স্ত্রী মাফরুজা সুলতানা। পাশে আছেন একমাত্র পুত্রবধূ শর্মিলা আলম। প্রধান অতিথি আগতদের সমস্যা শুনছেন।প্রধান অতিথি তার বক্তব্যে বিএনপির ক্ষমতাকালীন সময়ে হাফিজ ইব্রাহিম এর উন্নয়নের কথা তুলে ধরেন।ফ্যামিলি কার্ড,নারী শিক্ষা ও তাদের সচেতনতা সৃষ্টি, যুব সমাজকে কর্মমুখী শিক্ষায় ধাবিত করা,তেতুলিয়া নদী ভাঙ্গন সহ বিভিন্ন সমস্যার সমাধান তুলে ধরেন।তিনি বলেন,আপনাদের সহযোগিতায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে স্থানীয় সমস্যার আলোকে কর্মপদ্ধতি ঠিক করবেন। অসহায়,বিধবা,নারীদের জন্য সামাজিক নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হবে। অনুষ্ঠানে আরও ছিলেন বএনপির উপদেষ্টা এ্যাডভোকেট ফরিদুর রহমান,ইউনিয়ন বিএনপি সভাপতি, নেজামল হাওলাদার, সম্পাদক মাইনুদ্দিন কাজী, যুগ্ন সম্পাদক আনোয়ার বোরহানউদ্দিন প্রতিনিধি মহসিন হাওলাদার

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ Kazi TV Bangla
Theme Customized By Shakil IT Park