
কাজী দেলোয়ার হোসেন :
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মো. খলিলুর রহমানকে নিয়ে এলাকায় আলোচনা চলছে। তাঁর সমর্থক ও স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে পাশে থেকে আস্থা অর্জন করেছেন।
স্থানীয়দের ভাষ্য, খলিলুর রহমান একজন সৎ, নিষ্ঠাবান ও জনসেবামুখী ব্যক্তি। তাদের দাবি, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী বিভিন্ন সময় আর্থিক ও মানবিক সহায়তাও প্রদান করে থাকেন তিনি। কোনো পরিবার বিপদে পড়েছে—এমন খবর পেলেই দ্রুত
তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন বলেও তারা জানান।
এ বিষয়ে কাউন্সিলর প্রার্থী মো. খলিলুর রহমান বলেন, "আমি যতদিন বেঁচে থাকব, ততদিন আমার ৬ নম্বর ওয়ার্ডের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আমি কাউন্সিলর নয়, একজন সেবক হিসেবে মানুষের সেবা করতে চাই। জনগণের দোয়া ও সমর্থন পেলে ওয়ার্ডের উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করব।"
আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থীর প্রচারণা ও জনসংযোগ কার্যক্রমে সরব হয়ে উঠেছে কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড। এরই ধারাবাহিকতায় ৬ নম্বর ওয়ার্ডেও নির্বাচনী আমেজ ক্রমেই বাড়ছে। স্থানীয় ভোটাররা বলছেন, যোগ্যতা, সততা ও জনসেবার ভিত্তিতেই তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে চান।