
মোঃআমির হোসেন
স্টাফ রিপোর্টার
গাজীপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য এবং কালিয়াকৈর পৌরসভার মোঃ মজিবুর রহমান কালিয়াকৈরে কর্মরত সাংবাদিকবৃন্দের সাথে এক বিশেষ মতবিনিময়, দোয়া ও ইফতার মাহফিলে মিলিত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) কালিয়াকৈর পৌর অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের
মতবিনিময় সভায় মেয়র ও সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান এলাকার উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন।
তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে কালিয়াকৈর গাজীপুরের উন্নয়নে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, "সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের লেখনীর মাধ্যমেই এলাকার সমস্যা ও সম্ভাবনাগুলো উঠে আসে, যা আমাদের কাজকে আরও গতিশীল করতে সাহায্য করে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং এলাকার সমস্যা সমাধানে আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
দোয়া মাহফিল: ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ইফতার: দোয়া শেষে উপস্থিত সকল সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং এমপি সাহেবের সাথে ইফতারে অংশ নেন।
উক্ত অনুষ্ঠানে কালিয়াকৈরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সকলের উপস্থিতিতে কিছু সময় বক্তব্য রাখেন , বাংলাদেশ প্রেসক্লাব কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন ভাই ।
ও, কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ এমারত হোসেন, ও কালিয়াকৈর প্রেস ক্লাবের সভাপতি, আব্দুল আলিম,
ও কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হান্নান, ও কালিয়াকরের সকল সাংবাদিকবৃন্দ।
আরো অনেক বক্তা খন্ড খন্ড বক্তব্য দিয়ে অনুষ্ঠান কর্মসূচি শেষ হয়।